1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ উপস্থিত থেকে পূর্ব নিজামপুর দুর্গা মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাধীন ৪ নং নিজামপুর ইউনিয়নের পূর্ব নিজামপুর সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি মন্দির প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পূর্ব নিজামপুর সার্বজনীন দুর্গা মন্দিরে এসে শেষ হয়।
র‍্যালিতে নাচোল উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায় ধর্মীয় অনুভূতির প্রেক্ষিতে অংশগ্রহণ করেন।
আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০০ হাজার ভক্ত । নাচোল থানার অফিসার ইনচার্জ জনাব সুকোমল দেবনাথের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব নিজামপুর সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী ভক্তরা র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অফিসার ইনচার্জ জনক সুকোমল দেবনাথ জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপনের লক্ষ্যে এ র‍্যালির আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে র‍্যালি শেষে ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট