
নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূমি অফিসে বহিরাগতদের দাপটে অতিষ্ঠ জনগণ! পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তোভূগি সাধারণ জনগণ।
ভুক্তোভূগি ও স্থানীয়রা জানাই, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে সরকারি কার্যালয়ের একটি চেয়ারে বসে শরিফ নামে এক জনৈক ব্যক্তি সেবাগ্রহীতাদের জমি সংক্রান্ত বিভিন্ন কাজ করে দিচ্ছেন। খাজনা পরিশোধসহ বিভিন্ন বিষয়ে সেবা গ্রহীতারা অধিকাংশই শরিফের কাছে যাচ্ছে। অফিসের দায়িত্বরত ঝাড়ুদার শরিফের বাবা। তার বাবা সেবাগ্রহীতাদের সমস্যার কথা শুনে তাদেরকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল ইসলামের নিকট না পাঠিয়ে শরিফের কাছে পাঠিয়ে দেন। শরিফ সরকারি কর্মকর্তা না হয়েও জমি সংক্রান্ত বিভিন্ন কাজ করে দিচ্ছেন এবং প্রতিটি কাজের জন্য সরকারি ফি’র তুলনায় অতিরিক্ত অর্থ নিচ্ছেন। অভিযোগকারীদের দাবি, টাকা না দিলে কাজ কোন হয় না। এমনকি কিছু গুরুত্বপূর্ণ তদন্তের কাজেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলেন, শরিফ প্রায় এক যুগ ধরে অফিসের চেয়ারে বসে জমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম করে পরিচালনা করে থাকেন। নাম প্রকাশ অনিচ্ছুক এক কৃষক বলেন, “টাকা ছাড়া কাজ এগোয় না। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও নানা অজুহাতে হয়রানি করা হয়। খাজনা আদায়ের বিষয়ে তথ্য নিয়ে জানা যায়, ভূমি অফিসে নগদ অর্থ গ্রহণের সুযোগ নেই। সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করার কথা এবং এবিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্ব ভূমি অফিসের। সরকারী অফিসে বেসরকারী লোক। এটি কখনো কামন্য নয়। সরকারী বিধিমালা অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ। সরকারের গুরুত্বপূর্ন অফিসে কেন বেসরকারী লোক দিয়ে অফিস পরিচালিত হবে এটি ভুক্তোভূগি ও এলাকাবাসীর প্রশ্ন? তাকে দ্রুত আইনের আওতায় এনে ও তার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচার দাবী করেছে এলাকাবাসী। অভিযুক্ত শরিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতিরিক্ত কোন অর্থ নেওয়া হয়না। তিনি সরকারি কর্মচারী নন, তবে কর্মকর্তার নির্দেশে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। এবিষয়ে ফতেপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) সাইফুল ইসলাম বলেন, “শরিফ দীর্ঘদিন থেকেই এ অফিসে আছে। তবে তার কোনো স্থায়ী বা অস্থায়ী নিয়োগ নেই। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া বলেন, এর আগে তাকে অফিসে বসতে নিষেধ করা হয়েছিল। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।