1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় **Eskuf** সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশদীঘি গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে টহল দল মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত এস্কাফ সিরাপের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট