
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও
পটিয়া পৌরসভার মেয়র শামসুল আলম মাষ্টারে চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পটিয়া উপজেলা পৌরসভা জাতীয় পার্টি প্রস্তুতি সভা ১২ জুলাই রবিবার সন্ধায় পটিয়াস্ত দ: জেলার জাপা’র কার্যালয়ে
এক প্রস্তুতি সভা চট্টগ্রাম ১২
পটিয়া আসনের জাপা’র মনোনীত প্রাথী ফরিদ আহমদ চৌধুরী সভাপতিত্বে, পৌর জাপা’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সদস্য সচিব নুরুল ইসলাম কমিশনার, বক্তব্য রাখেন ফয়জুল কবির চৌধুরী টিটু, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, মনির চেয়ারম্যান, মুহাম্মদ সাইফুদ্দিন, তাপস বড়ুয়া,ইকবাল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, মিলন মেম্বার, রাজিব চৌধুরী, শাহ আলম কন্টাক্টতার প্রমুখ। ১৪ জুলাই মঙ্গলবার এরশাদের মৃত্যুবাষিকী উপলক্ষে দিনব্যাপী খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল সহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।