1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ঝালকাঠিতে হতদরিদ্র পরিবারের মাঝে ব্যাটারিচালিত রিকশা বিতরণ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে দরিদ্র ও অসচ্ছল পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের উদ্যোগে ৬টি হতদরিদ্র পরিবারের মাঝে ব্যাটারিচালিত রিকশা বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ঝালকাঠি পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে রিকশার চাবি তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দিন, পৌর সচিব শাহীন সুলতানাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে প্রত্যেক পরিবারকে ৮৮ হাজার টাকা মূল্যের একটি করে নতুন ব্যাটারিচালিত রিকশা প্রদান করা হয়েছে। পৌরসভার আয়োজনে ও শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষদের ভিক্ষাবৃত্তি থেকে দূরে রেখে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা পরিচালনার মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয়ের সুযোগ পাবেন, যা তাদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
রিকশা পেয়ে উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট