1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সুন্দরবনের বনদস্যু ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র ও গুলি উদ্ধার

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে সুন্দরবনে বনদস্যু দমনে চলমান অভিযানের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আত্মসমর্পণকারী বনদস্যুরা হলেন— বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা আলামিন হোসেন (৪০), সাতক্ষীরা জেলার তালা থানার বাসিন্দা তৈবুর রহমান (২৪) এবং খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা মনিরুজ্জামান মামুন (২০)।
কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারী তিনজন দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে বনাঞ্চলে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চলছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও বনদস্যু, জলদস্যু, চোরাকারবারি ও বনজ সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় জেলে ও বনজীবীদের প্রত্যাশা, বনদস্যুদের আত্মসমর্পণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবনে মাছ ধরা, মধু সংগ্রহ এবং অন্যান্য জীবিকানির্ভর কার্যক্রম আরও নিরাপদ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট