1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

‎পঞ্চগড় পৌর এলাকায় ‘কুফরি ও যাদু-টোনার’ অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন, ‎

‎নিজস্ব প্রতিবেদন,
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন,

‎পঞ্চগড় পৌরসভা এলাকার তুলাডাঙ্গা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এক বাসিন্দার বিরুদ্ধে কুফরি, যাদু-টোনা, মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে রাজপথে নেমেছেন এলাকাবাসী।
‎
‎স্থানীয়দের দাবি, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল মালেকের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবিতে ১০১ জন গ্রামবাসী মিলে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গণস্বাক্ষরসহ একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
‎
‎লিখিত অভিযোগে কাজ না হওয়ায় পরবর্তীতে পুরো তুলাডাঙ্গা গ্রামবাসী একজোট হয়ে আয়োজন করেন এক বিশাল মানববন্ধনের।
সেখানে বক্তারা অভিযোগ করেন, কবিরাজি ও যাদু-টোনার নামে আব্দুল মালেক এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন।

দ্রুত তদন্ত করে তাকে এলাকা থেকে অপসারণ বা আইনের আওতায় না আনলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট