
আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে নিজ বাড়ির সামনে একটি কামরাঙা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোতালেব সরকার নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির সামনের একটি কামরাঙা গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।