1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, অভিযুক্ত গ্রেফতার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আবু রাইহান (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। সাজা শেষে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত আবু রাইহান তার পথরোধ করে উত্যক্ত ও অশোভন আচরণ করতেন। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ইভটিজিং, হয়রানি ও নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতার ঘটনায় অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট