1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

পূবাইল আদর্শ কলেজে চারতলা ভিত ভবনের উদ্বোধনও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
শিক্ষার্থীদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবন গঠনের প্রত্যাশায় আয়োজিত এ অনুষ্ঠানে আবেগ, ভালোবাসা ও শুভকামনার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।
রবিবার (২৮ জুন)সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ এবং অনুভূতি প্রকাশ করা হয়।

শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন তিনি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তিনি সকল শিক্ষার্থীকে অনুরোধ করে বলেন মাদক থেকে দূরে থাকার জন্য মাদক নিজের জীবনকে ধ্বংস করে,একটি সুন্দর পরিবারের ধ্বংস করে।সুতরাং তোমরা মাদককে না বলো ”

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন জনাব আব্দুর রশিদ।

সভাপতি গভর্নিং বোর্ড পুবাইল আদর্শ কলেজ জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) গাজীপুর। সঞ্চালনা করেন ফাইজুল ইসলাম
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তব্যে, তিনি বললেন আনন্দের বিষয় হল এ বছর পুবাইল আদর্শ কলেজ থেকে ৬৬৬জন পরীক্ষা দিবেন।

অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের প্রিয় ক্যাম্পাস, শিক্ষক ও সহপাঠীদের স্মৃতি মনে করে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষকরা শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার আহ্বান জানান। সবশেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মেধার বিকাশ, কাঙ্ক্ষিত ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট