1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

নাচোল রাজবাড়ী বাজারের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটরাজবাড়ী বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

রাজবাড়ী বণিক সমিতির সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুল আখতার, নাচোল উপজেলা বিএনপি।

মো. আতাউর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য, ৩নং নাচোল ইউপি।

মো. জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ড সদস্য, ৩নং নাচোল ইউপি।

মোসাঃ দিলয়ারা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫ ও ৬নং ওয়ার্ড)নাচোল ইউপি।

সভায় বক্তারা বলেন, হাটরাজবাড়ী বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বাজারের যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

মুক্ত আলোচনায় বাজারের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবি-দাওয়া তুলে ধরেন। প্রধান অতিথি মো. শফিকুল ইসলাম ব্যবসায়ীদের এই সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং পর্যায়ক্রমে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

উক্ত মতবিনিময় সভায় রাজবাড়ী বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই বাজারের শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে নিয়মিত এমন সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট