1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় বরুমচড়া-বটতলী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম):
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া-বটতলী সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ির পর কাজ অসমাপ্ত রেখে দেওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, জলাবদ্ধতা ও কাদার স্তূপ। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং যানবাহন চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পাশাপাশি খোলা ড্রেন ও ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। দোকানপাটে ক্রেতাদের যাতায়াত কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে দীর্ঘদিনেও সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হয়নি। বারবার অভিযোগ জানিয়েও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট