1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বদলগাছীতে ওয়াল্টন প্লাজার ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
দেশের বিভিন্ন স্থানের ন্যায় নওগাঁর বদলগাছীতেও মানবিক উদ্যোগের অংশ হিসেবে ওয়াল্টন প্লাজার আয়োজনে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বদলগাছী ওয়াল্টন প্লাজা প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবু হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম হালিম বলেন, “মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ওয়াল্টনের এই মানবিক কার্যক্রম বদলগাছীর সাধারণ মানুষের জন্য উপকার বয়ে আনবে।”
বিশেষ অতিথি হোসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ বলেন, “ওয়াল্টনের এই সেবামূলক কার্যক্রম নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আমরা আশা করি, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
মেডিক্যাল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল ইসলাম (এমবিবিএস) চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ সংক্রান্ত দিকনির্দেশনা পান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী ওয়াল্টন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার সুকান্ত অধিকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ওয়াল্টন প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, সমাজের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়াল্টন প্লাজার এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট