1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

উত্তরবঙ্গের তিন আন্তঃনগর ট্রেনের কোচ পরিবর্তনের দাবি

তাজমিনুল তরুন:
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, সংসদের বাজেট অধিবেশনে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রেলসেবা উন্নয়নের দাবি তুলেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।সংসদ সদস্য জানান, পীরগঞ্জ রেলওয়ে স্টেশন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। এ স্টেশন দিয়ে তিনটি আন্তঃনগর ট্রেনসহ মোট ১২টি ট্রেন চলাচল করে। পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন এই স্টেশনের সেবার ওপর নির্ভরশীল।তিনি বলেন, আসনসংখ্যার তুলনায় যাত্রীর চাহিদা অনেক বেশি। তা সত্ত্বেও পীরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে মাসিক গড়ে ৬০ থেকে ৭০ লাখ টাকা রাজস্ব আয় হয়। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সেবার মান উন্নয়নের অভাবে যাত্রীরা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না।এ সময় তিনি পীরগঞ্জ স্টেশন হয়ে চলাচলকারী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পুরোনো ও জরাজীর্ণ কোচ অপসারণ করে আধুনিক ও উন্নতমানের কোচ সংযোজনের দাবি জানান।সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন,”যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত ভ্রমণ নিশ্চিত করতে দ্রুত এসব ট্রেনে আধুনিক কোচ প্রতিস্থাপন করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট