1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সরিষাবাড়ীতে “পাটনার কংগ্রেস-২০২৬” উপলক্ষে কৃষি বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে “পাটনার কংগ্রেস-২০২৬” উপলক্ষে কৃষকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার (ডিএই), খামারবাড়ি জামালপুরের পিকন কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার (লিটন), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আব্দুল মজিদ এবং উপজেলা সমবায় অফিসার মো. হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিনুয়ারা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আল-আমিন।

অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরিষাবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট