1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

পঞ্চগড় তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স এর টাকা আত্মসাৎ এর অভিযোগ, 

পঞ্চগড় প্রতিনিধি তোতা মিয়া 
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি তোতা মিয়া 

 উত্তর জেলা পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ৭ নং দেবনগড় ইউনিয়ন  পরিষদের হোল্ডিং ট্যাক্স  আদায় করে সরকারি  রাজস্বে জমা না করে  কয়েক জনের যোগসাজোগে আত্মসাৎ এর অভিযোগ ওঠে স্থানীয় চেয়ারম্যান সোলেমান আলীর  বিরুদ্ধে। 

এ নিয়ে স্থানীয়রা পরিষোধ প্রাঙ্গণে উত্তেজনার  সৃষ্টি করে  রবিবার ২১জুন সকালে তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদ এই ঘটনাটি ঘটে। 

 

ট্যাক্স আদায়কারী 

কর্তৃপক্ষ  সরকারি আসল রসিদ বই ব্যবহার না করে সাধারণ রসিদে টাকা জমা নিয়েছেন   এবং সেই টাকা পরিষদের মূল তহবিলে জমা করেননি।

নিয়মানুযায়ী বাড়ির বাৎসরিক মূল্যের ওপর ভিত্তি করে ট্যাক্স নির্ধারণ করার কথা।

 কিন্তু ব্যক্তিগত প্রভাব, আত্মীয়তা বা ঘুষের বিনিময়ে ধনীদের বড় বাড়ির ট্যাক্স কমিয়ে দেওয়া এবং সাধারণ মানুষের ওপর বেশি ট্যাক্স ধার্য করার অভিযোগ ওঠে। 

আসল রসিদে টাকা আদায় করলেও সেই খতিয়ান মূল ক্যাশবুকে সময়মতো তোলা হয়নি। 

চেয়ারম্যান ও সাবেক  ইউপি সচিবের যোগসাজসে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা। 

নাগরিক সনদ, জন্ম নিবন্ধন বা ওয়ারিশ সনদের মতো জরুরি সেবা দেওয়ার সময় বকেয়া ট্যাক্স আদায়ের নামে অতিরিক্ত টাকা দাবি করার নামে  জনগনকে হয়রানি করা হয়েছে।

যেখানে দুর্নীতি ঠেকাতে সরকার অনলাইন প্লাটফর্মের মত সেবা চালু রয়েছে সেখানেও ও নিয়ম। 

এ বিষয় বর্তমান যোগদানকৃত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলাম বলেন এ বিষয় আমি কিছুই জানি না, সফটওয়্যার এ হোল্ডিং ট্যাক্স এর অর্থ কম্পিউটারে সো হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট