1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: ঝালকাঠিতে কৃষকদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

মোঃ জাহিদ,ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ,ঝালকাঠি প্রতিনিধি

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ সকালে ঝালকাঠি সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আয়োজিত অনুষ্ঠানে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প”-এর আওতায় উপজেলার ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকের মাঝে আম, পেয়ারা, লেবু, নিম ও সজনে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি এবং মো. রিয়াজ উল্লাহ বাহাদুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমদ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাঁরা আরও বলেন, ফলদ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়।

প্রধান অতিথি মো. আব্দুল্লাহ আল মামুন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের বিতরণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যা করে বসতবাড়ির আঙিনা ও অনাবাদি জমিতে রোপণের আহ্বান জানান। সভাপতি আলী আহমদ বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট