1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

অসুস্থ শাহজাহান সজলকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিল্লাল হোসেন বেপারী

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

শ্রীপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সজল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

শাহজাহান সজলের হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও সম্ভাব্য মেয়র প্রার্থী বিল্লাল হোসেন বেপারী। তিনি হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বিল্লাল হোসেন বেপারী বলেন, “শাহজাহান সজল দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার অসুস্থতার খবর শুনে আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি।”

হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরাও শাহজাহান সজলের সুস্থতার জন্য দোয়া করেন এবং তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, শাহজাহান সজল শ্রীপুর পৌর বিএনপির একজন পরিচিত ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট