1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকসেবনের দায়ে চার ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সেনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সেনপাড়া গ্রামের শ্রী নিখিল চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র (৫৬), মো. দেলোয়ার হোসেনের ছেলে সিফাত হোসেন (২২), গোলাম মোস্তফার ছেলে মো. রফিকুল ইসলাম এবং বেলাল হোসেনের ছেলে মো. সুজন হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশের “টিম বদলগাছী” সেনপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট