1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে কবরস্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”-এর উদ্যোগে কবরস্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে পালিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) সকালে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানবিক ও সামাজিক কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দত্ত, বিশিষ্ট সমাজসেবক হাসান মাহমুদ এবং মোঃ রাসেল হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি যুবরাজ দাস, সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক রাহাত মাঝি, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সাংস্কৃতিক সম্পাদক দীপক দেবনাথ, কার্যকরী সদস্য শুভ ধর, সাধারণ সদস্য প্রদ্বীপ দুয়ারী, শাহারিয়া সীমান্ত, প্রদীপ কর, রোহান মল্লিক সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন,
“আজকের এই মহৎ উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কবরস্থান শুধু মৃত ব্যক্তিদের চিরনিদ্রার স্থান নয়, এটি আমাদের জন্য শিক্ষা, স্মরণ ও আত্মসমালোচনার একটি পবিত্র জায়গা। এখানে শুয়ে আছেন আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রিয়জনেরা। তাই কবরস্থানের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

বিশেষ অতিথি হাসান মাহমুদ বলেন,
“আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজকের এই মহৎ ও মানবিক উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কবরস্থান আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানা এবং আমাদের জন্য পরকালের স্মরণ করিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান। তাই কবরস্থানের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”

সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি বলেন,
“কবরস্থান আমাদের সমাজের একটি পবিত্র স্থান। এখানে শায়িত আছেন আমাদের পূর্বপুরুষ, আত্মীয়-স্বজন ও প্রিয়জনেরা। তাই এই স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।”

সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন,
“আমি প্রত্যয় তরুণ সংঘের পক্ষ থেকে আজকের এই মহৎ উদ্যোগে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আমাদের শুধু সামাজিক দায়িত্ববোধই নয়, মানবিক ও ধর্মীয় মূল্যবোধেরও পরিচয় বহন করে। আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানা এই কবরস্থান। তাই এটিকে পরিচ্ছন্ন, সুন্দর ও সম্মানজনক রাখা আমাদের সকলের কর্তব্য।”
প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা বলেন আমাদের এই উদ্যোগ সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং নতুন প্রজন্মকে মানবতা, দায়িত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেবে। পরিচ্ছন্নতা ঈমানের অংশ—এই শিক্ষা হৃদয়ে ধারণ করে আমরা সবাই একসাথে কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট