1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর নাঈম এর লাশ উদ্ধার।

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়নের শেখেরঘাট এলাকা থেকে নাঈম এর লাশ উদ্ধার করা হয়।

মৃত নাঈম (২৭) বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশে একটি পুকুর ভাড়া নিয়ে মাছের চাষ করতেন।

নাঈমের বাবা জামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নাঈম মাছের প্রজেক্ট দেখতে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। প্রথমবার ফোন দিলে তিনি কল কেটে দেন, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট