1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের উৎসবমূখর পরিবেশে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিট (CNBU)-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

সোমবার (০২ জুন ২০২৬) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ফয়সাল আজম অপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ইস্রাফিল ইসলাম, ডাঃ মোঃ মাহফুজ রায়হান সহ বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক ব্যক্তি আব্দুল গনি (ফিটু), শান্তি নিবিড় পাঠাগার-এর প্রতিষ্ঠাতা নাহিদুজ্জামান, জেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিলন, সাওন, বাচ্চু (ভাদু) সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন,
“আমি পেশায় একজন সাংবাদিক হলেও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি।”

তিনি বলেন, “রক্তদান এমন একটি মহৎ কাজ, যা একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। আমাদের সামান্য কিছু রক্ত একজন মানুষের জীবনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তাই রক্তদান একটি মহৎ ইবাদত এবং মানবতার সেবার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ।”

তিনি আরও বলেন,
“সমাজে এখনও অনেকেই রক্তদান নিয়ে ভীত বা অনাগ্রাহী। তাদের উদ্দেশ্যে বলতে চাই—রক্তদান সম্পূর্ণ নিরাপদ এবং এটি শরীরের কোনো ক্ষতি করে না। বরং এটি মানবিক দায়িত্ববোধ জাগ্রত করে।”

সভাপতি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী বলেন,
“চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের মতো সংগঠনগুলো সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “রক্তদান শুধু একটি সেবামূলক কাজ নয়, এটি মানুষের জীবন রক্ষার একটি মহান দায়িত্ব। সমাজের প্রতিটি সুস্থ মানুষকে এ কাজে এগিয়ে আসা উচিত।”
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন,
“মাদকমুক্ত সমাজ গঠনে এবং মানবতার সেবায় স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।”

“মোরা স্বেচ্ছাসেবক মানবতার ভক্ত, মাদকে নয় রক্তদানে আসক্ত”—এই শ্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানটি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানের শেষে সংগঠনের সদস্যদের নিয়ে অতিথিবৃন্দ কেক কাটেন ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট