1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

কুলিয়ারচরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুত সহায়তা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঈদের আগেই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেলে কুলিয়ারচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ১৫ কেজি চাউল ও নগদ ৩০০০ টাকা করে প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের এ এস পি সার্কেল আবু মুছা, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন সহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ২৬৪ জন কৃষকের মাঝে সরকারি সহায়তা তুলে দেওয়ার সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও ২০০ শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে নগদ দেড় লক্ষ টাকা প্রদান করেন।
এসময় তিনি বলেন এই সরকারের বয়স ৩ মাস ১০ দিন। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। আমরা আমাদের প্রতিশ্রুত উন্নয়ন করে যাবো। আগামী এক- দুই বছরের মধ্যেই উন্নয়নমূলক কার্যক্রম দৃশ্যমান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট