1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে ঝালকাঠি সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল জাহিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শ্রীবাস বাড়ৈ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

এসময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা সাধারণ মানুষকে আগুন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।
আলোচনা সভার শেষে ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্মারক প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট