1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ড. কেরামত আলী

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সেবার মানসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এসময় তিনি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। সেবা গ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার মান এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট