
কার্যনির্বাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড খাল খনন বৃক্ষরোপণ নারীদের জন্য গাড়ি ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পঞ্চগড় | বুধবার ১৩ মে ২০২৬ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার সবার আগে বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী কর্মসূচির সুফল নিয়ে পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন সম্পন্ন হয়।
ব্রিফিংয়ে সরকারের মূল অগ্রাধিকারসমূহ ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং কৃষি ঋণের ইতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ফ্যামিলি কার্ড, নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা জানান, এই কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তি।
খাল খনন ও কৃষি সমৃদ্ধি, ইশতেহার অনুযায়ী জলাশয় ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। এতে পঞ্চগড়ের মতো কৃষিপ্রধান জেলায় উৎপাদন বৃদ্ধি এবং ভূ-গর্ভস্থ পানির স্তরের ভারসাম্য রক্ষা হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচি,
পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের সুফল সম্পর্কে তথ্য প্রদান করা হয়। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং অর্থনৈতিকভাবেও স্থানীয়দের স্বাবলম্বী করছে।
কৃষি ঋণ ও কৃষক কার্ড, কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান এবং নতুন প্রবর্তিত কৃষক কার্ড ব্যবহারের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে। এর ফলে প্রকৃত কৃষকরা সরাসরি সরকারি আর্থিক সহায়তা ও ঋণ সুবিধা লাভ করছেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত বক্তারা বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো তৃণমূল পর্যায়ে আরও ছড়িয়ে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পঞ্চগড় জেলা তথ্য অফিসার উজ্জল কুমার শীল এর উপস্থাপনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সীমা সারমিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা সহ
জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।