1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল

শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বকুল (৫২)।
১২ মে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খাইরুল ইসলাম বকুল উপজেলার উত্তর সালুয়া গ্রামের মৃত আব্দুর রহমান ও মৃত আছিয়া খাতুন দম্পত্তির ছেলে।

উক্ত সংবাদ সম্মেলনে খাইরুল ইসলাম বকুল তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ৯ মে অনলাইন নিউজ ভার্সন বাংলাদেশের খবর, অনলাইন নিউজ পোর্টাল SUN NEWS 24X7 ও গত ১০ মে অনলাইন নিউজ পোর্টাল THE DHAKA XPRESS- এ “সাংবাদিককে তুলে নিয়ে বিএনপি নেতার নির্যাতন, ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া গত ৯ মে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ মিডিয়া- তে “সাংবাদিককে তুলে নিয়ে বিএনপি নেতার বর্বর নির্যাতন, ভিডিও ভাইরাল” শিরোনামেসহ বিভিন্ন পত্রিকায়, অনলাইন নিউজ ভার্সন, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে তিনি বলেন, রাজনৈতিক ভাবে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে কথিত সাংবাদিক পরিচয়দানকারী এলাকার চিহ্নিত মাদক কারবারি, চাঁদাবাজ ও মাদকসেবী নাহিদুল হাসান রুকন সহ একটি কুচক্রী মহল সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে ও মিথ্যা অভিযোগ করে তার বিরুদ্ধে এসব সংবাদ প্রকাশ করিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সংবাদে উল্লেখ করা হয়েছে, এলাকায় তেল মজুদ, কৃষি জমি ধ্বংস করে বালু উত্তোলন ও মাদক কারবারের সংবাদ প্রকাশ করায় তিনিসহ তার সহযোগীরা ক্ষমতার দাপট দেখিয়ে ‘বাংলাদেশ মিডিয়া’র কুলিয়ারচর প্রতিনিধি নাহিদুল হাসান রুকনকে প্রকাশ্যে তুলে নিয়ে রীতিমতো ‘সালিশ’ বসিয়ে তাকে বেধড়ক শারীরিকভাবে নির্যাতন করেছে। যাহা আদৌও সত্য নয় দাবী করে বকুল বলেন, আমি তেল মজুত, বালু উত্তোলন ও মাদক কারবারের সাথে কখনো জড়িত নই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট