1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাসুদ আলম বিপিএম।

আবুল কাশেম চট্টগ্রাম।
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম।

মোঃ মাসুদ আলম চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (০৭ মে ২০২৬) তিনি পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে নবাগত পুলিশ সুপারকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, নবনিযুক্ত পুলিশ সুপারের গতিশীল নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে জেলার স্মার্ট পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদী।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রামের নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পরে তিনি জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি ‘টিম চট্টগ্রাম’ হিসেবে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট