
আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড়
নিতুপাড়া উচ্চ বিদ্যালয়কে ঘিরে নতুন করে উদ্বেগজনক অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের পক্ষ থেকে কিছু ব্যক্তি নিতুপাড়া গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁর পক্ষে অবস্থান নেওয়ার জন্য নানা ধরনের প্রস্তাব দিচ্ছেন বলে জানা গেছে।
শুধু ফোনেই নয়—অভিযোগ রয়েছে, তারা সরাসরি অনেকের সঙ্গে দেখা করছেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছেও গিয়ে একই উদ্দেশ্যে চাপ সৃষ্টি করছেন। স্থানীয়দের দাবি, কিছু ক্ষেত্রে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে, আবার কোথাও কোথাও হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে এলাকায় উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে। সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও স্বচ্ছতা বজায় থাকে।