1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হলেন আ.ন.ম. সলিমুল্লাহ টিপু।

নিজস্ব প্রতিনিধ ।
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধ ।

চট্টগ্রাম, ৩ মে ২০২৬: চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আ.ন.ম. সলিমুল্লাহ টিপুকে ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’-এর প্রধান উপদেষ্টা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গতকাল নগরীর আকবর শাহ থানাধীন বিশ্বকলোনী সংলগ্ন লেকসিটি হাউজিং সোসাইটিতে আয়োজিত ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, উপদেষ্টা খুশিদা খানম, ফেনী জেলা সমন্বয়ক মোঃ কাউছার শরীফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল মোমেন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এবং সদস্য মোহাম্মদ রিফাত।
প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে আ.ন.ম. সলিমুল্লাহ টিপু বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায়ে এই ফাউন্ডেশনের কাজ অত্যন্ত প্রশংসনীয়। আমি আমার অবস্থান থেকে শিশুদের শিক্ষা ও কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো।”
সংগঠনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি জানান, অভিজ্ঞ ও সমাজসেবামূলক ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট