1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কয়রায় বাড়ছে মাদকের আগমন, গাড়িতে করে আসছে ডিলার—চরম উদ্বেগে এলাকাবাসী

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনা জেলার কয়রা উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে মাদক সেবন ও মাদক বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে মাদকের ডিলারদের আগমন বেড়ে গেছে, যার ফলে উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহ প্রভাব।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কয়রা সদর, কয়রা বাজার, চাঁদ আলী, নারায়ণপুর, আমাদি, খড়লকাটি, ঘুগরাকাটি ও ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় গোপনে মাদক লেনদেন চলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত গভীর পর্যন্ত নির্দিষ্ট কিছু স্থানে বসছে মাদকের আসর। এতে তরুণ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা জানান, বাইরের এলাকা থেকে প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে মাদক সরবরাহ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব মাদক সহজেই এলাকায় প্রবেশ করছে। ফলে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো মাদক দ্রব্য সহজলভ্য হয়ে উঠেছে।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে। আগে এমন পরিস্থিতি ছিল না। এখন প্রতিনিয়ত নতুন নতুন ছেলেরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে।”
এলাকার সচেতন নাগরিকদের মতে, মাদক ব্যবসায়ীরা একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা দ্রুত বিস্তার লাভ করছে। তারা প্রশাসনের আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান দাবি করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কয়রা উপজেলা মাদকের ভয়াল গ্রাসে নিমজ্জিত হতে পারে। তারা মাদক নির্মূলে যৌথ উদ্যোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।
মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এখনই সময়—প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগে কয়রাকে মাদকমুক্ত করার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট