1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষায় মোবাইল জালিয়াতির চেষ্টা: শিক্ষার্থী বহিষ্কার

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কক্ষে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম জিসান রহমান (১৭)। তিনি বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে জিসান টয়লেটে যাওয়ার কথা বলে কক্ষ ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি কৌশলে পাশের এক সহপাঠীর প্রশ্নপত্র নিয়ে বাইরে চলে যান। পরে ওই শিক্ষার্থী তার প্রশ্নপত্র খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করলে বিষয়টি কক্ষ পরিদর্শকদের নজরে আসে। দীর্ঘ সময় পার হলেও জিসান পরীক্ষার কক্ষে ফিরে না আসায় কর্তৃপক্ষের সন্দেহ আরও বাড়ে।
পরবর্তীতে তাকে তল্লাশি করে একটি বিশেষ কলম (পেন) উদ্ধার করা হয়, যার ভেতরে ক্ষুদ্র মোবাইল ফোন লুকানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ওই ফোনের মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহের পরিকল্পনা করেছিলেন।
বিষয়টি কেন্দ্র সচিবকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন। কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির সুযোগ নেই। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা নিশ্চিতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের অপতৎপরতা রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট