
কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি
সরকারি খরচে বিরোধ শেষ,
সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা দায়রা ও জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্ধোধন করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী মুয়াদ। উদ্ধোধনের পরে আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই চত্বরে এসে শেষ হয়।
পরে আদালত চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী মুয়াদ।
আলোচনা সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ফজলুল হক বারী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পারিবারিক আদালত ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান
মো. আজিজুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সরকারি কৌশলী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
জেলা লিগ্যাল এইড অফিসার লিজেন্ড রায়ের সঞ্চালনায় জেলা আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, আইনজীবী সমিতির সদস্য, বিচার প্রার্থী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মহসিনা খাতুন ও অ্যাডভোকেট আবুল হোসেনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
স সময় বক্তারা বলেন দরিদ্র ও অসহায় গোষ্ঠীর বিচার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি ধনী-দরিদ্র নির্বিশেষে সকল বিচার প্রার্থীদের বিরোধ নিষ্পত্তি ও সেবা প্রাপ্তি সুযোগ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর লিগ্যাল এইড এর মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করা।
স্ত্রী বিনা অনুমতিতে স্বামীর পুন বিবাহ, কারো দ্বারা গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়া,যৌতুকের জন্য নির্যাতন করা, এসিড নিক্ষেপ, মানব পাচার, অপহরণ, প্রতারণা, ধর্ষণ ও নারী নির্যাতন ফৌজদারি মামলা সমূহ, সহ সম্পত্তি বন্টন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ঘোষণা মূলক মোকাদ্দমা, চুক্তির সংক্রান্ত মামলা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা সহ অন্যান্য মামলা সমূহ খুবই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সরকারি খরচে নিষপত্তি করা হয়। এবং গরিব ও অসহায় মানুষের সেবা প্রদান করে থাকে লিগ্যাল এইড এর মাধ্যমে।
বিনা খরচে আইনগত পরামর্শ বা তথ্য সেবার জন্য জাতীয় হেল্পলাইন ১৬৬৯৯ এ কল করুন।