
কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি
পঞ্চগড় সদর উপজেলায় সুশাসন প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। তার দক্ষতা, সততা এবং মানবিক নেতৃত্বে সদর উপজেলার সর্বস্তরের জনগণ এখন উন্নত ও স্বচ্ছ প্রশাসনিক সেবার সুফল ভোগ করছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমি সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন সব ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা দৃশ্যমান।
বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার ফলে সাধারণ মানুষের আস্থা বেড়েছে বহুগুণে।
এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করছেন, যা অংশগ্রহণমূলক প্রশাসনের একটি উজ্জ্বল উদাহরণ। তার উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
সদর উপজেলার বাসিন্দারা মনে করেন, ফাহমিদা সুলতানার মতো একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার নেতৃত্বে তাদের এলাকা আরও এগিয়ে যাবে এবং সুশাসনের এই ধারা অব্যাহত থাকবে।