1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ফসলি জমিতে ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন, এমপির আশ্বাসে সাময়িক শান্তি

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি: -
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি: –

ঝালকাঠিতে ফসলি জমিতে পৌরসভার ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগের প্রতিবাদে ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের চামটা ও কুনিহারী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

২২/৪/২০২৬ইং তারিখ শুক্রবার বিকেল ৪ঘটিকায় আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে চামটা, দারখী, ডোমজুড়ি, আগলপাশা ও কুনিহারী গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। বিশেষ করে যেসব কৃষক সংশ্লিষ্ট জমিতে চাষাবাদ করেন, তারা পরিবার-পরিজন নিয়ে প্রতিবাদে শামিল হন।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জয়নাল আবেদীন মাস্টার, মো. উলিউল্লাহ, সাবেক ইউপি সদস্য ইসমাইল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাউয়ুম তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ তালুকদারসহ স্থানীয় কৃষক ইউনুস আলী তালুকদার ও জামাল তালুকদার।

বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পৌর প্রশাসক একতরফাভাবে ফসলি জমিতে ডাম্পিং স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা স্পষ্টভাবে জানান, “কোনো অবস্থাতেই ফসলি জমিতে বর্জ্য ফেলার ডাম্পিং স্টেশন স্থাপন করতে দেওয়া হবে না।

প্রয়োজনে জীবন দিয়ে হলেও জমি রক্ষা করা হবে।”
মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ শোনেন।

এ সময় এলাকাবাসী ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ বাতিলের দাবি জানালে এমপি আশ্বস্ত করে বলেন, “যেহেতু এলাকাবাসী এখানে ডাম্পিং স্টেশন চান না, তাই এ স্থানে তা করা হবে না। জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘোষণার পর সাময়িকভাবে শান্ত হয় এলাকাবাসী, তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট