1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন।

মোঃ পনির খন্দকার স্টাফঃ রিপোটার ০১৭৭৪৭৭৭৭১২
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ পনির খন্দকার
স্টাফঃ রিপোটার
০১৭৭৪৭৭৭৭১২

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শরিফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার এবং ডালিম, আরাফাত সরকার ও টাহুরদিয়া সমবায় সমিতির নামে পূর্বাচলের প্লট প্রতারণার মাধ্যমে লিখে নেয়ার প্রতিবাদে যুবলীগ নেতা এরশাদ গংয়ের বিরুদ্ধে বর্ণাঢ্য মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নাধীন পূর্বাচলস্থ জয়নাল চত্ত্বর এলাকায় পাড়াবর্থা এলাকাবাসীর ব্যানারে বর্ণাঢ্য মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, নাগরী ইউনিয়নের পাড়াবর্থা এলাকার মাদক সম্রাট এরশাদ তার ভাই ডিএমপির পুলিশ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এর নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার করে মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং স্থাণীয় মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও ভূমি দস্যু জুয়েল মিয়া নাগরী ও পুর্বাচল এলাকায় যুবকদের নেশায় আসক্ত করে যুব সমাজ ও এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে। অন্যদিকে যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শরিফ হোসেনের ছোট ভাই মো. ডালিম, আরাফাত সরকারকে মাদক খাইয়ে মাদকাসক্ত বানিয়ে তাদের নামে পূর্বাচলের প্লট লিখে নেয়। এবং টাহুরদিয়া সমবায় সমিতির নামে পূর্বাচলের একটি প্লট সমিতিকে টাকা না দিয়ে তাদের সাথে প্রতারণা করে প্লট লিখে নেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তাদের ঘোষণা বাস্তবায়নের জন্য ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শরিফ হোসেন স্থাণীয় মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। তারা সাংবাদিকদের ভূল তথ্য উপাত্ত প্রদান করে মো. শরিফ হোসেনের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেন এবং তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হ্যায় করার উদ্দেশ্যে এরশাদ গং মিথ্যা অপপ্রচারে লিপ্ত হন। সংবাদ সম্মেলনে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শরিফ হোসেন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে নাগরী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রহিম সরকার, সিনিয়র সহ-সভাপতি হান্নান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট