1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দীর্ঘ ১৫১ বছর পরে ঝালকাঠি পৌরবাসী আশার আলো দেখছে পৌর প্রশাসকের সুদৃষ্টির কারণে।

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি পৌরসভায় পরিচ্ছন্ন নগর গড়তে ওয়ার্ডভিত্তিক ৫৬টি স্থানে স্থায়ী পাকা ডাস্টবিন নির্মাণের তালিকা প্রকাশ করেছে।

ঝালকাঠি পৌরসভা ১৮৭৫ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। ঝালকাঠি পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা হলেও এখানে বর্জ্য বা ময়লা ব্যবস্থাপনার কোনো স্থায়ী কাঠামো গড়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে ময়লা রাখার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় মানুষ বাধ্য হয়ে খাল, রাস্তা কিংবা ড্রেনে আবর্জনা ফেলতে অভ্যস্ত হয়ে পড়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে।

এই সমস্যার স্থায়ী সমাধানে ঝালকাঠি পৌরসভা উদ্যোগ নিয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে সার্ভে করে ইতোমধ্যে ৫৬টি স্পট নির্ধারণ করা হয়েছে, যেখানে স্থায়ী কংক্রিটের পাকা ডাস্টবিন নির্মাণ করা হবে (৫’×৪’ আকারে)। প্রয়োজন হলে আরও নতুন স্থান নির্ধারণ করে ডাস্টবিন স্থাপন করা হবে।

এতে করে ঝালকাঠি পৌরসভার সাধারণ নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহিত হবে, এবং পরিচ্ছন্নতা কর্মীরাও সহজে নির্দিষ্ট স্থান থেকে ময়লা সংগ্রহ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট