1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

পাম্প মালিকদের ‘ফন্দি ‘ মাজিস্ট্রেট দিল হানা, আদায় হলো অর্থদণ্ড – এবার জেল দেওয়ার হুশিয়ারি!

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মে/- ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন-এ ফের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) জাকির মুন্সী।

বুধবার দুপুরে (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে -এ অভিযান পরিচালনা করা হয়। পরিচালনা কালে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে জ্বালানি বিক্রয় বন্ধ রয়েছে। অথচ স্টোরেজ যাচাই অন্তে দেখা যায়, ৩২৬৯ লি. পেট্রোল মজুদ রয়েছে।
যথেষ্ট পরিমাণ জ্বালানি (পেট্রোল ৩২৬৯ লিটার) মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এছাড়া মজুদকৃত জ্বালানি (পেট্রোল লিটার) বিক্রয় কার্যক্রম শুরু করা হয়।
উল্লেখ্য, গত ২৭ মার্চ ওই পাম্পে প্রথমে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়, এবং কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জনস্বার্থে: এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট