1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

রাজাপুরে যুবক কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় যুবক মিলন হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মাসুম সরদার (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১১ এপ্রিল) ঢাকার সাভার এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-৪, মিরপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার মাসুম সরদার ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলা গ্রামের মো. আউয়াল সরদারের ছেলে।

র‌্যাব জানায়, গত ৪ এপ্রিল দুপুরে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে আলহাজ্ব হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদের সামনে মিলন হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রাজাপুর থানার মামলা নং-০৪, তারিখ ০৫/০৪/২০২৬, জিআর-৪৭/২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে রুজু করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত মাসুম সরদার আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করেন। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে রাজাপুর থানা পুলিশ তাকে রাজাপুর থানায় নিয়ে আসে।

র‌্যাব-৮, বরিশালের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) এ তথ্য নিশ্চিত করে বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতোমধ্যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে নিহত মিলন হাওলাদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতারের পর রাজাপুর থানায় আনা হয়েছে। তাকে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট