1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শ্রীপুর পৌরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

শ্রীপুর পৌরবাসীর প্রতি বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী।

নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পুরোনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন আশায়, নতুন সম্ভাবনায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে আসে এই দিনটি।

তিনি আরও বলেন, “আমি শ্রীপুর পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। নতুন বছরে আমরা সবাই মিলে একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তুলতে একসাথে কাজ করবো—এই প্রত্যাশা রাখছি।”

আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে নিরাপদ ও আনন্দমুখরভাবে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট