1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

আনোয়ারায় মাকে মারধর: অভিযুক্ত ছেলে পুলিশ হেফাজতে।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, আনোয়ারা থানাধীন ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় মোঃ জাবেদুল ইসলাম জাবেদ নামের এক ব্যক্তি নেশার টাকার দাবিতে তার মাকে মারধর করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাবেদ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করতেন। ঘটনার দিন টাকা না পেয়ে তিনি তার মায়ের ওপর শারীরিক নির্যাতন চালান।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরবর্তীতে অভিযান চালিয়ে আনোয়ারা থানা পুলিশ অভিযুক্তকে আটক করে এবং পুলিশ হেফাজতে নেয়।
আনোয়ারা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট