
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদকে ঘিরে একটি কুচক্রী মহল কর্তৃক বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এসব অপপ্রচার চালাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।
এ বিষয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে জানায়, এ ধরনের ভিত্তিহীন গুজব সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। তারা এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
হিমেল মাহমুদ ও তার সমর্থকরা এই মিথ্যা ও বানোয়াট প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সত্যকে আড়াল করে এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না। একই সঙ্গে তারা সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য অনুরোধ জানান।
স্থানীয় নেতাকর্মীরাও গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে সচেতন থাকতে