1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

আনোয়ারায় বাঁশের সাঁকো পারাপারে দুর্ভোগ: সেতুর দাবিতে ক্ষুব্ধ হাজারো মানুষ

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ও সরেঙ্গা ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সাঁকোটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারীসহ সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সাঁকো পারাপার করতে বাধ্য হচ্ছেন। প্রায়ই দুর্ঘটনার ঘটনাও ঘটছে, তবুও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আর বাঁশের সাঁকো চাই না, আমরা একটি স্থায়ী ব্রিজ চাই।” তাদের মতে, জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা যায়, অতীতে এলাকায় মন্ত্রীত্ব পাওয়ায় স্থানীয়রা উন্নয়নের আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ভূমিমন্ত্রী থাকাকালীন কিংবা পরবর্তীতে অর্থমন্ত্রী হওয়ার পরও সংশ্লিষ্ট সাঁকোটির কোনো উন্নয়ন হয়নি। ফলে এলাকাবাসীর হতাশা আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মন্ত্রীদের আশ্বাস পেতে পেতে তারা এখন ক্লান্ত ও হতাশ। তাদের মতে, সরেঙ্গা এলাকায় কার্যকর কোনো অভিভাবক নেই বললেই চলে।

দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের দাবি, এই সেতুটি নির্মাণ হলে শুধু যাতায়াতই সহজ হবে না, বরং এলাকার সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট