1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ঝুঁকিপূর্ণ অবস্থায় কর্ণফুলীর ১১ নম্বর মাতব্বর ঘাট, আতঙ্কে পারাপার করছে হাজারো মানুষ।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম-১৩ আসনের অন্তর্গত কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে অবস্থিত ১১ নম্বর মাতব্বর ঘাট দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় চরম ঝুঁকির মধ্যে দিয়ে প্রতিদিন পারাপার করছে হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘাটটি কর্ণফুলী উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ, বিশেষ করে গার্মেন্টসকর্মী, চাকরিজীবী, শিক্ষার্থী, প্রবাসী, ব্যবসায়ী ও রোগীরা এই ঘাট ব্যবহার করে নদী পারাপার করেন। শুধু কর্ণফুলী নয়, পাশের পটিয়া, আনোয়ারা ও বোয়ালখালী উপজেলার বহু মানুষও এই ঘাটের ওপর নির্ভরশীল।
তবে ঘাটটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। উভয় পাড়ের কাঠামো ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এই ঘাট থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও সংস্কার বা উন্নয়নের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত ঘাটটির সংস্কার ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সচেতন মহলের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট