1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, বেড়িবাঁধ কর্তন করে কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ।

আবুল কাশেম। চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আবুল কাশেম।
চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেওচিয়া ইউনিয়নের তেমুহনী মৌজাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে নয়া খাল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, সাঙ্গু নদীর শাখা ডলুখাল হতে নয়া খালে পানি প্রবেশের স্বাভাবিক প্রবাহ রোধ করে পূর্বে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল পার্শ্ববর্তী কৃষি জমি রক্ষা করা। তবে অসাধু চক্র উক্ত বেড়িবাঁধকে ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার কাজে ট্রাক চলাচল শুরু করে, যা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

এ প্রেক্ষিতে, অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ এবং কৃষি জমি সুরক্ষার স্বার্থে যৌথ অভিযানের মাধ্যমে উক্ত বেড়িবাঁধের একটি অংশ কর্তন করা হয়, যাতে পুনরায় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয় এবং অবৈধভাবে ট্রাক চলাচল বন্ধ হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়।

সাতকানিয়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট