1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনজন সঙ্গীকে নিয়ে নদীতে গোসল করতে নামে সে। এ সময় হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় আলিফ।
নিখোঁজ আলিফ ঈদের সময় গাবখান ব্রিজের নিচে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। জানা গেছে, সে একজন কোরআনে হাফেজ এবং তার পিতা সেলিম হোসেনর দুই সন্তানের মধ্যে বড়। পরিবারের সদস্যরা ঘটনায় শোকে ভেঙে পড়েছেন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে বরিশাল থেকে আসা ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।
এদিকে গাবখান নদীর তীরে শত শত নারী-পুরুষ ভিড় জমিয়েছেন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট