
ফুলকি দাশ (চট্টগ্রাম)
মহান ২৬শে উপলক্ষে আনোয়ারা উপজেলা ৯নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনোয়ারা উপজেলা শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক (ভিপি)।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য ও পরৈকোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাজান মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার, আমোয়ারা উপজেলা যুবদলের সদস্য মোঃ সেলিম উদ্দিন, যুবদল নেতা মোঃ হাফেজ, মোঃ মানিক, মোঃ মামুনুর ইসলাম শহীদ, মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ খোকন সওদাগর প্রমুখ