1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

পারকি বিচে মহাতীর্থ বারুণী স্নান ২০২৬ উদযাপন প্রধান অতিথি এমপি সরওয়ার জামাল নিজামের উপস্থিতি।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম, ১৭ মার্চ ২০২৬ (মঙ্গলবার):
সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব মহাতীর্থ বারুণী স্নান ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি বিচে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মহাতীর্থ বারুণী স্নান উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসন থেকে জনগণের ভোটে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান অবাধে পালনের গুরুত্ব তুলে ধরেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন।
উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য পূণ্যার্থী ভোর থেকেই পারকি বিচে সমবেত হয়ে ধর্মীয় আচার অনুযায়ী পবিত্র স্নানে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট