1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

কদরের পবিত্র রাতেও থামেনি মাটি দস্যুতা — সাতকানিয়ায় ট্রাক–ডাম্পারে পাহাড় ও কৃষিজমির টপ সয়েল লুট।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

পবিত্র লাইলাতুল কদরে এর মতো মহিমান্বিত রাতেও থামানো যাচ্ছে না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য। চট্টগ্রামের Satkania উপজেলায় প্রভাবশালী একটি চক্র ট্রাক ও ডাম্পার দিয়ে পাহাড় এবং কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে প্রকাশ্যে লুটপাট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতেও ভারী যানবাহনের শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। পাহাড় কেটে ও কৃষিজমির উর্বর মাটি তুলে ট্রাক ও ডাম্পারে করে তা বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে কৃষিজমি ধ্বংস হয়ে পড়ছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এ অবৈধ কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে মাটি খেকো চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।
ঘটনার ছবি ও ভিডিওসহ একাধিক প্রমাণ স্থানীয়দের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। সচেতন মহল বলছেন, পবিত্র ধর্মীয় সময়কেও তোয়াক্কা না করে যারা পরিবেশ ধ্বংসের এই লুটপাট চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট