
মুজাহিদ হোসেন,বিশেস প্রতিনিধি:
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নওগাঁয় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের ব্রিজ মোড় এলাকায় ছোট যমুনা নদীর তীরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুজার গাফ্ফার, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারীসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার নেতৃবৃন্দ, বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি ব্রিজ মোড় থেকে শুরু হয়ে শহরের গাঁজা সোসাইটি মোড়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে অনেক রোগ-জীবাণু থেকে রক্ষা পাওয়া সম্ভব।” তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং জানান, এ উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা